হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

গতকাল সন্ধ‌্যার পর কু‌রিয়ার সা‌র্ভিসের বু‌কিং অফিস থে‌কে ওষুধসহ স্টোর কিপার‌কে আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার ফারুক আহমেদকে (৪৩) আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলেজপাড়া মাস্টার কলোনিপাড়া এলাকার এক‌টি কুরিয়ার সার্ভিসের বু‌কিং অফিস থেকে ওষুধসহ তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার দুপু‌রে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তি‌নি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় এক‌টি কুরিয়ার সার্ভিসের বু‌কিং কার্যালয়ে নিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চা‌লিয়ে ফারুক হোসেনকে আটক করে। একই সঙ্গে ওষুধ ও মালপত্র জব্দ করা হয়।

জিজ্ঞাসাবা‌দ ও বু‌কিং ঠিকানার বরাতে পু‌লিশ জানায়, চু‌রি করা ওষুধ ও মালপত্র ঢাকার বাবুবাজার মিটফোর্ড এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে বু‌কিং করা হ‌চ্ছিল।

কুরিয়ার সার্ভিস কোম্পা‌নির স্থানীয় অপারেশন অপারেটর আরিফুল ইসলাম খান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদ কিছু মালামাল ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসেন। পরে প্যাকেট খুলে দেখতে পাই, সরকারি বিনা মূল্যের ওষুধ ও ওজন পরিমাপক যন্ত্র। খবর পেয়ে পুলিশ এসে মালামাল জব্দ করে এবং স্টোরকিপারকে আটক করে।’

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, ‘ওষুধ ও ওজন মাপা যন্ত্রগুলো আমাদের হাসপাতালের। বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ‘সোমবার সন্ধ্যার পর কু‌রিয়ার সা‌র্ভিসের বু‌কিং অফিস থে‌কে ওষুধসহ স্টোরকিপারকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

কুড়িগ্রামে নদীর পানি কমে বেড়েছে ভাঙন, তিন দিনে অর্ধশতাধিক পরিবার বাস্তুহারা

১৭ দিন শূন্যরেখায় নজরদারিতে থাকা ৩ যুবক উধাও

কুড়িগ্রামে সব নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রামে নিম্নাঞ্চলের কৃষিজমি প্লাবিত, বসতভিটায় ঢুকছে পানি

উজানের ঢলে সব নদ-নদীর পানি বাড়ছে, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে অসহনীয় লোডশেডিং: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস

কুড়িগ্রামে ধরলা-তিস্তায় তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর মানববন্ধন