হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে এক দিনে করোনায় আক্রান্ত ১২৩ জন, মৃত্যু ১

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। আজ রোববার জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১০ জন, কটিয়াদী উপজেলায় ৪০ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ৫৬ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ৮ জন, ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২২৯। যাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৬০৭ জন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ২ হাজার ৩৭৬ জন। তাঁদের মধ্যে ৯৫ জন হাসপাতালে ও ২ হাজার ২৮১ জন হোম আইসোলেশনে রয়েছেন। 

অন্যদিকে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৪ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদরে সর্বোচ্চ ৫৫ জন, হোসেনপুরে ৮ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ৯ জন, কটিয়াদীতে ১১ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরবে ২৯ জন, নিকলীতে ৭ জন, বাজিতপুরে ১২ জন, ইটনায় ১ জন ও মিঠামইনে ১ জন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে