হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে তর্কের পর ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে তর্কের পর জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। গতকাল শনিবার মো. ফুলু মিয়া নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কিশোরগঞ্জ মডেল থানায় এ অভিযোগ জানান। ফুলু মিয়া সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

তমিজ মিয়া, হাকিম মিয়া, জুয়েল মিয়া, করিম মিয়া, মো. হেলাল চৌধুরীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়।

আওয়ামী লীগ নেতা ফুলু মিয়া বলেন, ২০ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি উত্তর কোনাপাড়া জামে মসজিদে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করে। এ নিয়ে ২৫ আগস্ট জুমার নামাজ শেষে তাঁর সঙ্গে জামায়াত-শিবিরের লোকজনের তর্ক হয়। পরে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তারা সটকে পড়ে।

ফুলু মিয়া আরও বলেন, ‘সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করা নিয়ে তাদের সঙ্গে আমার তর্ক হয়। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আমার জীবন শেষ করে দিবে বলে হুমকি দিয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে মাইজখাপন ইউনিয়ন জামায়াতের সভাপতি তমিজ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ