হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

শিশুসন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে নয় মাস বয়সী শিশু সন্তানের গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৩টার দিকের এই ঘটনায় আনু মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গৃহবধূর নয় মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে। তাঁর স্বামী থাকেন ঢাকায়। গতকাল শনিবার রাত ৩টার দিকে আনু মিয়া গৃহবধূর ঘরে ঢুকে শিশুর গলায় ছুরি ধরে গৃহবধূকে জিম্মি করেন। পরে গৃহবধূকে পাশের পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের পর তিনি পালিয়ে যান।

বাহালুল খান আরও বলেন, আজ রোববার সকালে বিষয়টি জানানোর পরপরই পুলিশ অভিযান চালিয়ে আনুকে আটক করে। এ ঘটনায় তাড়াইল থানায় গৃহবধূর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন