হোম > সারা দেশ > খুলনা

আইনজীবীর স্বাক্ষর জাল: খুলনায় ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি

খুলনায় আইনজীবীর সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আজ সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী আইনজীবী এফ এম এ রাজ্জাক।

আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এফ এম এ রাজ্জাক পাইকগাছা প্রেসক্লাবের বর্তমান সভাপতি।

মামলার আসামিরা হলেন নওগাঁ জেলায় কর্মরত পুলিশের উপপরিদর্শক প্রসেন, পাইকগাছা আদালতে কর্মরত কনস্টেবল সজিব ও তিতুল।

অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক জানান, সম্প্রতি তাঁর সিল ও স্বাক্ষর জাল করে কে বা কারা পাইকগাছা আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল আসাদ, শহিদুল ও মেহেদীর বিরুদ্ধে পুলিশের আইজিপি, খুলনা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়।

ওই অভিযোগের জন্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. রাজিবুল ইসলাম সাক্ষ্য দেওয়ার জন্য অ্যাডভোকেট রাজ্জাককে বার্তা পাঠালে তিনি বিষয়টি জানতে পারেন। পরে তিনি খোঁজ নিয়ে এ ঘটনায় তিন পুলিশ সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রমাণ পেয়ে আদালতে মামলা করেছেন।

পাইকগাছা আদালতের জিআরও এএসআই মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে জাল-জালিয়াতির বিষয়টি জানা গেছে। মামলার তদন্ত হলে ঘটনা পরিষ্কার হবে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা