হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী ৩ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি 

সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে আজ শুক্রবার আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকী সমির তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ রিমান্ড মঞ্জুর করেন।

তিনটি মামলায় পৃথকভাবে তিন দিন রিমান্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ওসি বলেন, ২০১৩ সালে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিলে সহিংসতায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। সেই ঘটনায় সম্প্রতি সদর থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় গতকাল রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় আনা হয়।

গত ৪ আগস্ট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা আরও দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আজ শুক্রবার সকালে সাবেক ওই এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক তিন মামলায় পৃথকভাবে এক দিন করে মোট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ