হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে শিগগিরই সমন্বিত অভিযান: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রতিনিধি,বাগেরহাট

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা করা হবে। সর্বোপরি সুন্দরবন ও পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর।’ সুন্দরবনকে বিষমুক্ত করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনার ‘রফিক গাজী হত্যা’ মামলার সন্দিগ্ধ দুই আসামি গ্রেপ্তার

ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে হত্যা, ২ জনের ১০ বছরের কারাদণ্ড

খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু