হোম > সারা দেশ > খুলনা

১২ মামলার আসামি ‘গলাকাটা রনি’ অস্ত্র-গুলিসহ খুলনায় গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তারকৃত রনি। ছবি: সংগৃহীত

খুলনা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১২টি মামলার আসামি কুখ্যাত ‘গলাকাটা রনি’কে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে মহানগরীর গোবরচাকা মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোবরচাকা মেইন রোডের (খালাসি বাড়ির মোড়) রফিকের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। সেখান থেকে অস্ত্রসহ আশরাফুল করিম ওরফে রনি ওরফে গলাকাটা রনিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত কামরুল ও ফরিদা বেগমের ছেলে।

নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম জানান, গ্রেপ্তার আশরাফুল করিম ওরফে রনি ওরফে গলাকাটা রনির বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ খুলনা জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

খুলনায় গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুয়েট ক্যাম্পাসসংলগ্ন ৪ সরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে

মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ