হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে ৫ স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল থেকে পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম কদম আলি (৩৫)। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে। 

 ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সাইফুল্লাহ সিদ্দিকি জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে সীমান্তপথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। এ সময় তাঁর কাছে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। ওই যুবকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে মাহাফুজ মোল্লা নামে একজনকে ৪ কেজি ৫৫৭ গ্রামের ১৯টি স্বর্ণের বারসহ আটক করেছিল বিজিবি।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান