হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪টি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। 
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দুইটি ও দামুড়হুদা উপজেলার দুইটি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। এরমধ্যে সদর উপজেলার অ্যাপেক্স ইটভাটাকে ২ লাখ টাকা, এমএলএস ইটভাটাকে ৩ লাখ টাকা, দামুড়হুদা উপজেলার এমএমএন্ডবি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা ও রাইসা ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা