হোম > সারা দেশ > খুলনা

লাজ ফার্মার বিরুদ্ধে অভিযোগকারী পেলেন ১ লাখ ২৫ হাজার টাকা

খুলনা প্রতিনিধি

খুলনায় লাজ ফার্মার বিরুদ্ধে অভিযোগকারীর হাতে ১ লাখ ২৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। ছবি: আজকের পত্রিকা

খুলনায় নকল ও ভেজাল ওষুধ কিনে প্রতারিত হয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছিলেন মো. সাইফুল্লাহ আল রাব্বি। পরে পুরস্কার পেলেন জরিমানাবাবদ আদায়কৃত ৫ লাখ টাকার ২৫ শতাংশ হিসেবে ১ লাখ ২৫ হাজার টাকা। আজ বুধবার এই টাকা অভিযোগকারীর হাতে তুলে দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা-অধিকারের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম ও অন্যরা।

সূত্র জানায়, গত মে মাসে মো. সাইফুল্লাহ আল রাব্বি তাঁর মায়ের জন্য ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের তৈরি নামে এডোরাবেলা হেলথকেয়ার, ঝিনাইদহ কর্তৃক বাজারজাতকৃত ইচিং রিলিফ নামে একটি লোশন লাজ ফার্মা লিমিটেড, সোনাডাঙা শাখা থেকে ক্রয় করেন। লোশনটি ক্রয়ের পর তাঁর কাছে নকল বলে সন্দেহ হয়। মোড়কের গায়ে লেখা বারকোড স্ক্যান করে সংশ্লিষ্ট ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যোগাযোগ করলে তারা ওষুধটি নকল ও ফেক প্রোডাক্ট হিসেবে জানায়। এর পরিপ্রেক্ষিতে তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বিষয়টি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পান। ১৮ আগস্ট লাজ ফার্মা কর্তৃপক্ষ নকল ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো. তানভীর আহমেদ পলাশকে নকল ওষুধসহ হাতেনাতে ধরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সোপর্দ করেন।

পরে উভয় প্রতিষ্ঠানের পক্ষে ঘটনার সত্যতা স্বীকার করলে উপপরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪১, ৪৪ ও ৫০ মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা আরোপ করেন ও আদায় করেন।

এ সময় বক্তারা পণ্য বা সেবা কিনে কেউ প্রতারিত হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার জন্য এবং পুরস্কার হিসেবে জরিমানার ২৫ শতাংশ বুঝে নেওয়ার আহ্বান জানান।

খুলনা: সুস্থ বাঘিনী, তবু সুন্দরবনে ফেরানো নিয়ে মতবিরোধ

সোনাডাঙ্গায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার ৪ উপজেলা: ২০ ফুট নেমে গেছে পানির স্তর সুপেয় পানির সংকট বাড়ছে

সুন্দরবনে উদ্ধার সেই বাঘিনী এখন সুস্থ, অবমুক্ত করা নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

তালিকাভুক্ত অপরাধী ধরতে যৌথ অভিযান

খুলনা বন্য প্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমিরটি

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

খুলনায় বিএনপি নেতাকে গুলি, গুরুতর আহত