হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত 

খুলনা প্রতিনিধি

খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। দিঘলিয়া উপজেলার মধুপুর গ্রামে কোলা বাজারে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

নিহত ফারুক মীর (৪০) মধুপুর ইউনিয়নের ইউপি সদস্য। তাঁর বাবার নাম গাউস মীর। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর গ্রামে মীর ও সিকদার বংশের লোকজনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোলা বাজারে দুবংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এদের মধ্যে গুরুতর আহত ফারুক মীরকে খুলনা মেডিকেল কলেজ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এছাড়া এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম।

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু