হোম > সারা দেশ > খুলনা

দেবহাটা সীমান্তে ইছামতী নদীতে ট্রলারডুবি, বিএসএফ সদস্যের মৃত্যু

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ইছামতী নদীতে গতকাল বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মৃত্যু হয়। উপজেলার দক্ষিণ হাড়দ্দহ এলাকায় আজ শুক্রবার সকালে নদীর বাংলাদেশি অংশে লাশ ভেসে এলে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়। 

মারা যাওয়া বিএসএফ সদস্যের নাম রিয়াজুল ইসলাম (৩০)। তিনি সৈনিক পদে কর্মরত ছিলেন। 

বাংলাদেশের টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে আকস্মিক ঘূর্ণিঝড় ও অনেক বৃষ্টি হয়। ওই সময় ইছামতী নদীতে ভারতীয় বিএসএফের একটি টহলকারী ট্রলার অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই বিএসএফ ট্রলারের মাঝিকে খুঁজে পায়। তবে একজন সৈনিক নিখোঁজ ছিলেন। নদীতে তখন জোয়ার ছিল।’ 

সুবেদার মুজিবর রহমান বলেন, ‘আজ সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের লাশ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে লাশ নিয়ে যায়। নিহত সদস্যের কাছে থাকা অস্ত্র উদ্ধার হলেও একটি ওয়্যারলেস উদ্ধার হয়নি।’

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার