হোম > সারা দেশ > খুলনা

মশার উপদ্রব থেকে মুক্তি পেতে মশারি-কয়েল নিয়ে বিক্ষোভ

খুলনা প্রতিনিধি

খুলনায় মশার উপদ্রব থেকে রক্ষা পেতে মশারি ও কয়েল নিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

খুলনা নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবিতে মশারি ও কয়েল নিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আ ফ ম মহসীন।

বক্তব্য দেন সংগঠনের খুলনা জেলার সদস্যসচিব মো. বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি নাসির উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খুলনা মহানগরের সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সদস্যসচিব সুতপা বেদঙ্গা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু তা রোধে সিটি করপোরেশনের ভূমিকা খুবই নগণ্য। সিটি করপোরেশন মশা নিধনের যে ওষুধ ব্যবহার করে সেগুলো অত্যন্ত নিম্নমানের। অন্যদিকে নাগরিকেরা নিজস্ব দায়িত্ব পালন করছেন না, যেখানে-সেখানে ময়লা ফেলা হয়। এ ছাড়া মহানগরীর নালাব্যবস্থা নাজুক, বর্তমানে তা বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। কোনোভাবেই পলিথিন নিষিদ্ধ করা গেল না। এর কর্মের ফল ভোগ করতে হচ্ছে।

বক্তারা দাবি করেন, খুলনা সিটি করপোরেশনকে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। বর্তমানে মশার উপদ্রব যে প্রকট আকার ধারণ করেছে এর ব্যর্থতার দায় সিটি করপোরেশনকে নিতে হবে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা