হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

ঝিনাইদহ প্রতিনিধি

সেনাবাহিনীর টহলগাড়ি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চার সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ।

আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনা সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেনাসদস্যরা সামান্য আহত হয়েছে বলে দাবি করে মহেশপুর সেনাক্যাম্প।

প্রত্যক্ষদর্শী ও মহেশপুর সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দল তাদের গাড়িতে মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহলগাড়িকে ধাক্কা দেয়।

তখন সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশের একটি বাঁশবাগানে পড়ে যায়। তখন দুর্ঘটনায় চারজন সেনাসদস্য আহত হন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ট্রাকের চালক পলাতক রয়েছে। তবে ট্রাকটি আটক করেছে পুলিশ।

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু তদন্তে কমিটি

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি, অবস্থা সংকটাপন্ন

ডা. বাবলু পুনর্বহাল না হলে খুলনার সব হাসপাতালে কর্মসূচির হুমকি ড্যাবের

‘নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত

খুলনায় যুবককে কুপিয়ে জখম

উপকূলে লবণাক্ততা ও দূষণ টেকসই উন্নয়নের বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী

খুলনায় ছুরিকাঘাতে কিশোর নিহত