হোম > সারা দেশ > খুলনা

একুশের চেতনা মনে-প্রাণে ধারণ করতে হবে: খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা সেই পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পেরেছি। বাঙালি জাতিসত্তার পরিচয় পেয়েছি। ইতিহাসকে অনুসরণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, একুশের চেতনা আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে।’ 

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, ‘একুশ মানে কিছু হারানো, কিছু প্রাপ্তি। ৪৭ সালে দেশ বিভাগের সময় যখন আমরা ২০০ বছরের পরাধীনতার শিকল ভাঙার স্বপ্ন দেখেছি, তখন আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’ 

ড. মাহমুদ হোসেন আরও বলেন, ‘পৃথিবীতে মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেয়ে অমানবিক আর কি হতে পারে? কিন্তু বাঙালিরা থেমে থাকেননি। তাদের অদম্য শক্তি, মনোবল আর একাগ্রতায় আমরা ৫২ সালে মাতৃভাষা পেয়েছি।’ 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। 

এর আগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন করেন। 

এ ছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবনের মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের অন্য কর্মসূচির মধ্যে ছিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালন ও বিকেল ৪টা থেকে ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৭টায়

খুলনায় বিএনপি অফিসের ভেতরে গুলি, ২ যুবদল সদস্য গুলিবিদ্ধ

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ

খুলনা-মোংলা: মহাসড়কের পাশে তিন বাজার, দুর্ঘটনার ঝুঁকি

খুলনা জেনারেল হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম দেখে ক্ষুব্ধ

খুমেক হাসপাতালে আগুন, আহত ৫, দুই নার্স আইসিইউতে

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষ, ঠিকাদার গুলিবিদ্ধ

খুবি শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: সাবেক উপাচার্যের ভাগনে সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপ: প্রতিবাদে খুলনায় শ্রমিক বিক্ষোভ, অবরোধ-ভাঙচুর

খুলনায় ঠিকাদার গুলিবিদ্ধ, সমিতির কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ