হোম > সারা দেশ > খুলনা

শজনে চুরি দেখে ফেলায় ব্যবসায়ী আমিনুরকে খুন: পুলিশ

খুলনা প্রতিনিধি

শজনে চুরি দেখে ফেলায় খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামে মাছের ঘের ব্যবসায়ী আমিনুর শেখ হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় সাঈদুর রহমান বলেন, গ্রেপ্তার আসামি ফরিদুল ইসলাম, শাহীন মোড়ল ওরফে নান্টু, ফারুক শেখ, নয়ন শেখ ও মুনসুর মোড়লসহ অজ্ঞাত কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, ১৫ মার্চ রাতে আমিনুর তাঁর মাছের ঘের পাহারা দিতে যান। ঘেরের আইলের শজনে চুরি করতে দেখে আমিনুর শজনে চোরদের তাড়া দেন। এ সময় নয়ন শেখ মাফলার দিয়ে আমিনুরের মুখ-চোখ বেঁধে ফেলেন। এরপর ফরিদ ও শাহিন হাত-পা ধরে ভদ্রা নদীর পাশে নিয়ে যান। সেখানে নিয়ে ফরিদ লোহার পাইপ দিয়ে আমিনুরের মাথায় আঘাত করেন। 

অন্যরা তাঁকে কিলঘুষি মারতে থাকেন। আমিনুরের মৃত্যু নিশ্চিত হলে তাঁরা মরদেহ ধরাধরি করে একটি পরিত্যক্ত বাগানের মধ্যে নিয়ে যান। 

এদিকে আমিনুর নিখোঁজের ঘটনায় ১৭ মার্চ স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ভদ্রা নদীর পাড়ে ঘেরের বেড়ার ভেতর থেকে রক্ত মাখা একটি শার্ট উদ্ধার করা হয়। ওই শার্টের সূত্র ধরে পুলিশ অভিযান শুরু করে লাশ উদ্ধার করা হয়। 

পরে বিভিন্ন সময় আসামিদের গ্রেপ্তার করার পর তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক শেখ বাদী হয়ে গতকাল বুধবার বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন।

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড