হোম > সারা দেশ > খুলনা

অবৈধ ৮ করাতকলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পৌরসভার জনবসতিপূর্ণ এলাকায় থাকা অবৈধ আটটি করাতকলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়।

অভিযান সূত্র জানায়, বেনাপোল-বাহাদুরপুর সড়কের আবাসিক এলাকা এবং কাগজপুকুর ও খড়িডাঙ্গায় দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই আটটি করাতকল ব্যবসা পরিচালনা করে আসছিল। অবাধে গাছ কেটে পরিবেশের ক্ষতিসাধন করছিল তারা।

বেনাপোল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম মো. আসাদুজ্জামান বলেন, লাইসেন্স ছাড়া দীর্ঘদিন থেকে এসব সমিল কার্যক্রম চালিয়ে আসছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান বলেন, বেনাপোলে অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

খুলনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলে গ্রেপ্তার

খুলনায় প্রকাশ্যে বাড়িতে ঢুকে গুলি, আতঙ্ক সৃষ্টি

খুলনায় বাহাদুরের ‘বাহাদুরি’

খুলনায় যুবককে গুলি করে মোবাইল ছিনতাই

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড