হোম > সারা দেশ > খুলনা

মাগুরার ভোটার হয়ে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি

সাকিব আল হাসান মাগুরা-১ আসনের ভোটার হন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে। আজ নিজের আসনে মাগুরা শহরের দরি মাগুরা ১১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

সকাল ৮টায় ভোটকেন্দ্রে পৌঁছে প্রথম ভোটটি দেন এই নামী ক্রিকেটার। ভোটার হিসেবে স্বাভাবিকভাবেই এটি মাগুরায় প্রথম ভোট সাকিবের। 

ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আমি আশাবাদী। মানুষ আমাকে পছন্দ করে, তাই বেশি ভোট পাব বলে আমি মনে করি। সারা দিন মানুষ ভোট দিতে আসবে, এটাই আমার প্রত্যাশা।’ নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাকিব।

সাকিব আল হাসান ভোট দেওয়ার সময় সঙ্গে ছিলেন তাঁর বাবা মাশরুল রেজা কুটিলসহ পরিবারের লোকজন। একে একে তাঁরাও ভোট দেন। তবে এই কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত সাকিব ও তাঁর পরিবারের সদস্য ছাড়া আর কোনো ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়নি। 

কেন্দ্রে থাকা প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, ‘প্রার্থী ভোট দিয়েছেন। শীতের সকাল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়বে বলে আশা করছি।’

উল্লেখ্য, মাগুরা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৭৫ জন। মোট ভোটকেন্দ্র ১৫২টি।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা