হোম > সারা দেশ > কুষ্টিয়া

নিখোঁজের ৩ দিন পর যুবকের পোড়া মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলির বটতৈল সেনের চাতাল এলাকায় রাব্বি (১৮) নামে এক যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বটতৈল ইউনিয়নের সেনের চাতাল নামকস্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জঙ্গলী এলাকার আলিমের ছেলে এবং বটতৈল এলাকার একটি জুট মিলের শ্রমিক। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘নিহত রাব্বি বটতৈল এলাকায় একটি জুট মিলের শ্রমিক ছিলেন। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে কুমারখালি থানায় মিসিং ডায়েরি করেছিলেন নিহতের বাবা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যার রহস্য উন্মোচন করার চেষ্টা চালানো হচ্ছে।’ 

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা