হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রতিনিধি

গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল হোসেন (২৩) নামের একজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ আশ্রম এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের চাঁদ আলীর ছেলে। আহতরা হলেন, গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ইমারুল হোসেনের ছেলে ইমরান হোসেন, বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল, রাশেদুল ও ইমরান মোটরসাইকেলে করে গাংনী থেকে হাটবোয়ালিয়া যাওয়ার পথে একটি লেগুনাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালের নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুষ্টিয়া হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার পরপরই শাকিল হোসেনের মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা