হোম > সারা দেশ > খুলনা

কুয়েটে ক্যানটিন বয়ের কাছে মিলল ১২০ প্যাকেট গাঁজা

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী আবাসিক হলের ক্যানটিন বয়ের কাছ থেকে ১২০ প্যাকেট গাঁজা জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদ ভিত্তিতে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী আবাসিক হলের ক্যানটিন থেকে এই গাঁজা জব্দ করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) আনুমানিক বেলা আড়াইটার দিকে এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী, খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের ক্যানটিনে অভিযান চালায়। এ সময় তারা ক্যানটিন বয় মিরাজের কাছ থেকে ৮৬ প্যাকেট (১ কেজি ৬০০ গ্রাম) গাঁজা জব্দ করে।

খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক আজকের পত্রিকাকে জানান, কুয়েটের খানজাহান আলী আবাসিক হলের ক্যানটিন বয় মিরাজের কাছ ১২০টি প্লাস্টিকের প্যাকেটে থাকা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট ও বাকি ১০৪ প্যাকেট সাড়ে ১১ গ্রাম ওজনের। মিরাজকে গ্রেপ্তার করে খানজাহান থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনায় আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধার

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা