হোম > সারা দেশ > খুলনা

ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর লাশ

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় একটি ঘর থেকে সুমাইয়া খাতুন জান্নাত (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আইচগাতীর উত্তরপাড়া এলাকায় প্রবাসী শাওন শেখের বাড়িতে লাশটি পাওয়া যায়। তিনি শাওন শেখের স্ত্রী।

পুলিশ জানায়, রোববার সকালে ওই গৃহবধূর ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, শনিবার ৭ জুন দিবাগত গভীর রাতে দুষ্কৃতকারীরা ওই গৃহবধূর ঘরে মালামাল লুট করতে যায়। এ সময় গৃহবধূ জান্নাত বাধা দিলে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গৃহবধূর হত্যার রহস্য পুলিশ উদ্‌ঘাটনের চেষ্টা করছে এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু তদন্তে কমিটি

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি, অবস্থা সংকটাপন্ন

ডা. বাবলু পুনর্বহাল না হলে খুলনার সব হাসপাতালে কর্মসূচির হুমকি ড্যাবের

‘নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত

খুলনায় যুবককে কুপিয়ে জখম

উপকূলে লবণাক্ততা ও দূষণ টেকসই উন্নয়নের বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী

খুলনায় ছুরিকাঘাতে কিশোর নিহত