হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে জখম করল স্বামী

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় যৌতুকের দাবিতে মুক্তি মণ্ডল (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী দেবু মণ্ডলের (৩৫) বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় মুক্তি মণ্ডল ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মাধবকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

হাসপাতাল এবং আহতের স্বজনদের থেকে জানা গেছে, ১৫ বছর আগে মির্জাপুর গ্রামের হোমিওপ্যাথিক ডা. শান্তি রঞ্জন মণ্ডলের মেয়ে মুক্তির সঙ্গে পাশের মাধবকাঠী গ্রামের নিতাই মণ্ডলের ছেলে দেবু মণ্ডলের বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় তাঁদের একটি পুত্র সন্তান হয়। বিয়ের পর থেকেই জামাই দেবু নানা টালবাহানায় যৌতুক দাবি করতে থাকে। শান্তি রঞ্জন নগদ টাকাসহ লাখ লাখ টাকার আসবাবপত্র দিয়ে আসছেন।

কিন্তু তারপরেও প্রায়ই নানা অজুহাতে মুক্তিকে মারধর করে। গত সোমবার কোনো কারণ ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২