হোম > সারা দেশ > খুলনা

যুবলীগ নেতাকে ‘জুলাই যোদ্ধার’ অনুদান: ৭ সদস্যের তদন্ত কমিটি

খুলনা প্রতিনিধি

১৪ মে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণ করেন মিনারুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদায় মিনারুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সি ক্যাটাগরিতে তাঁকে এক লাখ টাকার চেক দেওয়া হয়। তিনি উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

এদিকে মিনারুলের চেক প্রাপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল জানান, উপজেলা পর্যায়ে আবেদন করলে পুলিশ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি, হাসপাতালসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করা হয়।

পরে জেলা কমিটির সভায় আরেক দফা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মিনারুল নামের ব্যক্তি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় থেকে তাঁর আবেদন যাচাই-বাছাই করে গেজেট প্রকাশ করে চেক খুলনায় পাঠিয়েছে। এ জন্য তাঁর আবেদনের বিষয়ে খুলনায় কোনো তথ্য নেই।

এদিকে ঘটনাটি জানাজানির পর আজ রোববার রাতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার।

বিষয়টি নিশ্চিত করে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিগগিরই অনুদান ফেরত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার

পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২ দফা দাবিতে বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মসূচি ঘোষণা

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

খুলনায় ছয় দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ

পাইকগাছার গরুর হাটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সুন্দরবনে ভারতগামী ৫ ট্রলারে ডাকাতির চেষ্টা, গুলি ও লুটপাট

খুলনায় ডাক বিভাগের পরীক্ষাকেন্দ্রে দুজন আটক

খুলনায় বিশেষ যৌথ অভিযান: আগাম তথ্য ফাঁসে আগেই গা ঢাকা শীর্ষ সন্ত্রাসীদের

খুমেক হাসপাতাল: চালু হয়নি পুড়ে যাওয়া ৩ ওটি