হোম > সারা দেশ > খুলনা

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

সোহেল ওরফে চ্যাগা সোহেল। ছবি: সংগৃহীত

খুলনার লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহেল ওরফে চ্যাগা সোহেলকে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ মোল্লাপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সোহেল দক্ষিণ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোহেল লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বান্দা বাজার, আশিবিঘা, চানমারী, জিন্নাহপাড়াসহ থানা এলাকার বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।

সৈয়দ মোশারফ আরও বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি