হোম > সারা দেশ > কুষ্টিয়া

বাবার ভ্যানের চাপায় মেয়ের মৃত্যু

প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে বাবার ইঞ্জিন চালিত ভ্যানের নিচে চাপা পড়ে রিয়া (৬) নামে এক শিশু মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত রিয়া মিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া এলাকার আদিবাসী সজিব সর্দারের মেয়ে। 

জানা যায়, সজিব সর্দার তাঁর মেয়ে রিয়াকে তাঁর ইঞ্জিন চালিত ভ্যানে করে নিয়ে স্ত্রীর কর্মস্থল ফুলবাড়িয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ফুলবাড়িয়া আতাতলা মাঠের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। ওই সময় ভ্যানের চাপায় গুরুতর আহত হয় রিয়া। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত বলে ঘোষণা করেন। 

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য রিয়ার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা