হোম > সারা দেশ > খুলনা

নির্বাচনী প্রচারে গিয়ে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

খুলনা প্রতিনিধি

খুলনায় আজ রোববার নির্বাচনী প্রচারে যাওয়ার পথে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা নাজমুল তারেক তুষারের সঙ্গে দলের অন্য নেতারা। ছবি: আজকের পত্রিকা

খুলনায় নির্বাচনী প্রচারে যাওয়ার সময় গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্য নাজমুল তারেক তুষার (৪৫) কুকুরের কামড়ে আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালসংলগ্ন হাজী মেহের আলী সড়কে এ ঘটনা ঘটে।

গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রত্যাশী মুনীর চৌধুরী সোহেল বলেন, ‘আজ (রোববার) আমার নির্বাচনী গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও মতবিনিময়ের কর্মসূচি পালনের কথা ছিল। কর্মসূচির শুরুতে বেলা ১১টার দিকে খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের অপর প্রান্তে হাজী মেহের আলী রোডে একটি কুকুর তেড়ে আসে।’

মুনীর চৌধুরী সোহেল বলেন, ‘এ সময় কুকুরটি গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য নাজমুল তারেক তুষারের ডান পা কামড়ে দেয়। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তুষারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহ্বায়ক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রত্যাশী মুনীর চৌধুরী সোহেল, জেলা সদস্যসচিব আসিফ ইকবাল চৌধুরী, যুগ্ম সদস্যসচিব ও খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রত্যাশী আল আমিন শেখ, জেলা সদস্য সাগর চ্যাটার্জি, ২০ নম্বর ওয়ার্ডের সংগঠক কাইয়ুম শরীফ জনি ও রাফসান জানি।

এ ঘটনার পর ‘মাথাল’ প্রতীকের পক্ষে প্রচার বন্ধ হয়ে যায়। আহত কবি নাজমুল তারেক তুষারকে তাঁর বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

খুলনায় শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন কাল

খুলনায় ছিনতাইকারীর লক্ষ্যভ্রষ্ট গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

দৌলতদিয়ায় বাসডুবিতে হাফেজা হওয়া হলো না আয়েশা সিদ্দিকার, থামল ১৮ পারাতেই

‘ফেরিতে বড় মেয়েকে নিয়ে নেমে যাই, স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি’

বেড়াতে নিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিলেন স্বামী

পাশাপাশি খোঁড়া হয়েছে তিনটি কবর, শোকে স্তব্ধ স্বজনেরা

খুলনায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার