হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে খালের মাটি কাটার দায়ে ২ জনের দণ্ড 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি খাল থেকে মাটি কাটায় সেলিম রেজা নামে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি এলাকায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় আদালতের কাজে অসহযোগিতা করার দায়ে ফরজ আলী নামে আরও একজনকে একই কারাদণ্ড দেওয়া হয়। 

এর আগে গতকাল সোমবার কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম নামে এক ভাটা কর্মচারীকে ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি খাল থেকে মাটিকাটায় একজনসহ দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা