হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ফুচকা বিক্রেতা গ্রেপ্তার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় গতকাল বুধবার ওই ছাত্রীর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। পরে রাতেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রবিউল ইসলাম গাজী (৪৫) উপজেলার বাদুরগাছা গ্রামের বাসিন্দা। তিনি একজন ফুচকা বিক্রেতা।

মামলা সূত্রে জানা গেছে, ফুচকা বিক্রেতা রবিউল ইসলাম আট মাস আগে ওই স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় কয়েকটি অশ্লীল ছবি ধারণ করা হয়। পরে ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করে।

ভয় ও আতঙ্কে মেয়েটি পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা বিষয়টা টের পায়। এরপর গত ৩০ এপ্রিল খুলনার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে মেয়েটি অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। পরে গতকাল থানায় মামলা করা হয়।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা করার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২