হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি

ঢাকা: মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এমদাদ হোসেন (২১) এবং বেল্লাল হুসাইন (১৯) নামে দুজন নিহত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর-মুজিবনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তোজাম্মেল হোসেন ও চান্দু সরকার নামে দুজন আহত হয়েছে। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আহতদের বাড়ি মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায়। দুজনই মেহেরপুর সরকারি কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর শ্মশান মোড়ে দ্রুতগতিতে অতিক্রম করার সময় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেলের আরোহী ছিটকে পড়ে যায়।

২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুর রহমান জানান-দুজন ঘটনাস্থলেই মারা গেছে। তারা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। আহত দুজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম সহ হাত পা ভেঙে গেছে। কিছুটা সুস্থ হলে আহত দুজনকে সুচিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে রেখেছে। মোটরসাইকেলে গতিনিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা