হোম > সারা দেশ > খুলনা

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার অপরাধীদের হালাল করবে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের বৈধতা দেওয়ার সরকার হিসেবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ বুধবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে। এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেক্ষতার কোনো সম্পর্ক নাই। মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব ও হত্যা-খুনের আসামিদের প্রধান সিন্ডিকেট হচ্ছে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হইচই করুক না কেন, তারা গণতন্ত্রের ফেরেশতা না। তারা প্রত্যেকেই মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব ও হত্যা-খুনের ভয়ংকর সব জল্লাদ।’

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা