হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত

খুলনা প্রতিনিধি

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে বিএমএ নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেন খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম। 

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গত ১ মার্চ থেকে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছিলেন। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিএমএ কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুলতানা, খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদি নেওয়াজসহ চিকিৎসকেরা বৈঠকে বসেন। বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করা হয়। 

ঘোষণার পর চিকিৎসকদের কর্মক্ষেত্রে যোগদানের আহ্বান জানান খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 

খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম বলেন, ‘মেয়র তালুকদার আব্দুল খালেক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের আশ্বাসে তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।’ 

একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈম শেখকে (সাতক্ষীরা সদর) গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং ডা. নিশাত আব্দুল্লাহর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএমএর সভাপতি।

অগ্নিদগ্ধের প্রাথমিক চিকিৎসা জানা নেই ৬০% মানুষের

দুর্বৃত্তের ছোড়া গুলিতে বৃদ্ধা আহত

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনার দাকোপে র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিল জনতা

অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ৫ বছর কারাদণ্ড

খুলনায় যুবককে গুলি করে হত্যা, মাছের ঘের থেকে লাশ উদ্ধার

খুমেক হাসপাতাল: অগ্নিকাণ্ডে শতাধিক রোগীর অস্ত্রোপচার আটকে গেছে

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৭টায়

খুলনায় বিএনপি অফিসের ভেতরে গুলি, ২ যুবদল সদস্য গুলিবিদ্ধ