হোম > সারা দেশ > খুলনা

নেশার টাকা না পেয়ে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় নেশার জন্য দাবি করা টাকা না পে‌য়ে ক্ষিপ্ত হয়ে লিটন খান (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে তাঁর ছেলে আবু বকর লিমন (১৭)। প্রথমে শ্বাসরোধে ও পরে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে। খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান।

বৃহস্পতিবার রাতে লিটন খানের স্ত্রী অন্যত্র গিয়েছিলেন। বাসায় বাবাকে একা পেয়ে ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী প্রথমে লিটন খানকে গলায় ফাঁস দিয়ে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রাব্বি হত্যা: বিচার আল্লাহর কাছে সঁপে দিয়েছে পরিবার

তেরখাদার আনন্দনগর গ্রামে হোগলাপাটির অর্থনৈতিক সুবাতাস

খুলনায় ফের যুবক গুলিবিদ্ধ

খুলনার ‘রফিক গাজী হত্যা’ মামলার সন্দিগ্ধ দুই আসামি গ্রেপ্তার

ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে হত্যা, ২ জনের ১০ বছরের কারাদণ্ড

খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার