হোম > সারা দেশ > খুলনা

খুবির সঙ্গে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর সভা। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সঙ্গে নেদারল্যান্ডসের ইরাসমাস ইউনিভার্সিটি রটারডামের ইনস্টিটিউট ফর হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএইচএস) এমওইউ স্বাক্ষর হয়েছে। এমওইউ স্বাক্ষর ও কোলাবরেশনের লক্ষ্যে আজ বুধবার দুপুরে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা, স্থাপত্য, ব্যবসায় প্রশাসন, ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি ডিসিপ্লিনের সঙ্গে আইএইচএস-এর মধ্যে স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি ভিজিট, শর্ট ট্রেনিং, জয়েন্ট সেমিনার কিংবা ওয়ার্কশপ আয়োজন ইত্যাদি বিষয়ে এমওইউ স্বাক্ষর নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসার্চ কোলাবরেশনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, আইএইচএস’র নবনিযুক্ত প্রজেক্ট এন্ড পার্টনারশিপের প্রধান ড. অ্যান্থনি বনাডা-ফাচস, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

পরে আইএইচএস’র নবনিযুক্ত প্রজেক্ট এন্ড পার্টনারশিপের প্রধান ড. অ্যান্থনি বনাডা-ফাচসকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার