হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ পদে রদবদল

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুরুত্বপূর্ণ পাঁচটি পদে রদবদল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে এসেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এবং ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ। আগামী এক বছর তাঁরা দায়িত্ব পালন করবেন। 

আইন প্রশাসক পদে আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের পরিচালক পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালকে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া চারুকলা বিভাগের সভাপতি পদে এসেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এইচ এম আক্তারুল ইসলাম। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা