হোম > সারা দেশ > খুলনা

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন

খুলনা প্রতিনিধি

শফিকুল আলম মনা–শফিকুল আলম তুহিন। ছবি: সংগৃহীত

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা সভাপতি ও সদস্যসচিব শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে মহানগর বিএনপির কাউন্সিল অধিবেশন হয়। এতে ৫০৫ জন কাউন্সিলর ভোট প্রদান করে নেতা নির্বাচন করেন।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে প্রার্থী হয়েছিলেন ১২ জন। মহানগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির এবং দৌলতপুর থানা বিএনপির সদস্য সাহাজী কামাল টিপু প্রার্থী ছিলেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনজন। তাঁরা হলেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

বাবার সঙ্গে মার্কেটে গিয়ে লাশ হয়ে ফিরলেন খুবি শিক্ষার্থী, খুবি ভিসির শোক

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

খুলনায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রলপাম্পে হাতাহাতি

কুমিরে আক্রমণে নিহত সুব্রতের স্ত্রী চান না, তাঁর একমাত্র সন্তান বাপ-দাদার পেশায় আসুক

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

খুলনায় শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন কাল

খুলনায় ছিনতাইকারীর লক্ষ্যভ্রষ্ট গুলিতে আরেক ছিনতাইকারী নিহত