হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, মাটির দেয়াল ধসে নারী নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে মাটির ঘরের দেয়াল ধসে নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে মনোহরপুর ইউনিয়নের কপালিয়া ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম বিজলি মণ্ডল (৫৫)। তিনি ওই গ্রামের মুকুন্দ মণ্ডলের মেয়ে।

স্থানীয় এনজিওর কর্মী রবিউল ইসলাম জানান, বিজলি সকাল ৯টার দিকে নলকূপ থেকে পানি নিয়ে ঘরে ফিরছিলেন। এ সময় ঘরের মাটির দেয়াল ভেঙে তাঁর গায়ের ওপর পড়ে। স্বজনেরা পরে বিজলিকে উদ্ধার করে দ্রুত কপালিয়া বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়িঘরের আশপাশে পানি উঠে যাওয়ায় মাটির ঘরগুলোর দেয়াল ভিজে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সকালে নিজেদের ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে বিজলি মারা গেছেন। এ বিষয়ে পুলিশে খবর দেওয়া হয়নি।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা