হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ব্যবসায়ীর ঢাকায় মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নিজাম উদ্দিন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। আজ সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

এর আগে ১ অক্টোবর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা ঢাকায় পাঠান।

জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ১ অক্টোবর রাতে শেরেবাংলা রোডের মদিনা ট্রেডার্সের ব্যবসায়ী নিজাম উদ্দিন মোল্লা রাত ৩টার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এমন সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হলে তাঁর শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে