হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হেলাল শেখ (২৮) নামের এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল। গত রোববার রাত ১০ দিকে কুষ্টিয়া পৌরসভার সাদ্দাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বেলা দেড়টার দিকে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

হেলাল শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। মামলার পর থেকেই তিনি পালাতক ছিলেন। 

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের সাদ্দাম বাজার এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমারখালীর একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। পরে তাকে কুমারখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা