হোম > সারা দেশ > খুলনা

পাটকেলঘাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী ফুটবল মাঠে এই খেলা হয়।

ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় বালক দল পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা হয়। খেলায় ২-১ গোলে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অপরদিকে বালিকা দল মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনারুল হক, প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আবদুল মজিদ ও সহকারী শিক্ষক রমেশ চন্দ্র ঢালী। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

খুলনায় ৬ কলেজের সবাই ফেল

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ