হোম > সারা দেশ > যশোর

যশোরে ভ্যানচালক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মনিরামপুরে তোহিদুল ইসলাম (২২) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

তৌহিদুল ইসলাম উপজেলার কাশিপুর গ্রামের আবুল সানার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তবে কী কারণে ‘আত্মহত্যা’ করেছেন, তা জানা যায়নি।

এ ঘটনায় তৌহিদুলের বোন মরিয়াম বেগম বাদী হয়ে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মরিয়াম বেগম বলেন, ‘তৌহিদুল ইসলাম ছোট বয়সে একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন। এর পর থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গতকাল বুধবার রাতের খাবার শেষে স্ত্রী জয়নব খাতুনের সঙ্গে নিজ ঘরে ঘুমাতে যান তৌহিদুল।’

মরিয়াম আরও বলেন, ‘ভাইকে অনেক ডাক্তার-কবিরাজ দেখাইছি, সুস্থ হয়নি। আজ ভোরে ভাবি (জয়নব) ঘুম থেকে উঠে দেখেন আমার ভাই ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে।’

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘স্বজনেরা জানিয়েছেন, এর আগেও একাধিকবার তৌহিদুল আত্মহত্যার চেষ্টা করেন।

কোনো অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা