হোম > সারা দেশ > সাতক্ষীরা

দাদার সঙ্গে নাশতা করা হলো না শিশু মোনতাহিনার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় দাদার সঙ্গে সকালে নাশতা করতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে শিশু মোনতাহিনা (৬) নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার সময় উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি সুলতানপুর এলাকার বাসিন্দা আলমগীর কবিরের মেয়ে। সে চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

শিশুটির দাদা সামাদ ফকির বলেন, ‘সকালে নাতনিকে নিয়ে গয়ড়া বাজারে নাশতা করতে যাওয়ার পথে বালু বহনকারী ডাম্প ট্রাককে সাইড দেওয়ার কিছুক্ষণ পর আমার মোটরসাইকেলের চাকা স্লিপ করে। সেখানে পড়ে গিয়ে মোনতাহিনা মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, মরদেহটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

দস্যু ঝুঁকি নিয়েই সুন্দরবনে যাচ্ছেন আজ মৌয়ালেরা

বাবার সঙ্গে মার্কেটে গিয়ে লাশ হয়ে ফিরলেন খুবি শিক্ষার্থী, খুবি ভিসির শোক

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

খুলনায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রলপাম্পে হাতাহাতি

কুমিরে আক্রমণে নিহত সুব্রতের স্ত্রী চান না, তাঁর একমাত্র সন্তান বাপ-দাদার পেশায় আসুক

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

খুলনায় শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন কাল