হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে শাটার ভেঙে ৬টি দোকানে চুরি

চুয়াডাঙ্গার জীবননগরে শাটার ভেঙে ৬টি দোকানে চুরি হয়েছে। এর মধ্যে তিনটি স্বর্ণের দোকান। গতকাল রোববার রাতে জীবননগর উপজেলার মোল্লা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। ছয়টি দোকান থেকে দেড় ভরি স্বর্ণ চুরি, নগদ ২০ হাজার টাকা ও দোকানের কিছু মালামাল চুরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত স্বর্ণের দোকানদার শামিম হোসেন জানান, তাঁর দোকান থেকে আট আনা স্বর্ণ ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।

বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক মো. কামরুল ইসলাম বলেন, ‘আজ সকালে দোকান খুলতে গিয়ে দেখি শাটার ভাঙা। দোকানের সব লকারও ভাঙা। দোকানের ক্যাশে কিছু টাকা ছিল। চোর সব নিয়ে গেছে। কতটুকু স্বর্ণ চুরি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন সঠিক পরিমাণ বলা সম্ভব না। দোকানে যা ছিল চোরেরা সব নিয়ে গেছে।’

চুরির বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘চুরির বিষয়ে জানার পর ঘটনাস্থলে থানা-পুলিশের একটি দল পরিদর্শনে গেছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদারের সঙ্গে কথা বলা হয়েছে। চোরদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা