হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস, আনসার সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক আনছার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনের দায়িত্ব পালনকালে পুলিশ তাঁকে আটক করে।

আটক আনসার সদস্যের নাম তৈয়েবুর রহমান (৫২)। তিনি কালীগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবু বক্করের ছেলে। ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহীন বলেন, তৈয়েবুর রহমান ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর পক্ষে ভোট চেয়ে তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। নির্বাচন শুরু হলে বিষয়টি অনেকের নজরে আসে। নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশে তাঁকে অব্যাহতি দিয়ে আটক করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপংকার দাশ বলেন, ‘সন্ধ্যার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু