হোম > সারা দেশ > খুলনা

কয়রায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে ইয়াছিন সানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আছাদুল নামের এক মৎস্যজীবী আহত হয়েছেন। 

গতকাল শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ওই যুবক আমাদী ইউনিয়নের বেজাপাড়া গ্রামের সবুর সানার ছেলে। এদিকে আহত মৎস্যজীবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ইয়াছিন ও আছাদুল শনিবার রাতে বেজপাড়া বিলে মাছ ধরার জন্য রবিন মিস্ত্রীর জমির ওপর দিয়ে যাচ্ছিলেন। ওই জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। এ সময় ফাঁদে দুজনই বিদ্যুতায়িত হয়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইয়াছিনকে মৃত্যু ঘোষণা করেন। 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর রবিনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার