হোম > সারা দেশ > খুলনা

কয়রায় জেলি পুশ করা ৫০ কেজি চিংড়ি জব্দ, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

খুলনা প্রতিনিধি

কয়রার মদিনাবাদ গ্রামে ভ্রাম্যমাণ আদালত ৫০ কেজি চিংড়ি জব্দ করেন। ছবি: আজকের পত্রিকা

খুলনার কয়রা উপজেলায় চিংড়ি মাছে জেলি পুশ করার দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে উপজেলার মদিনাবাদ গ্রামে একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের গফুর গাজীর বাড়িতে অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্ট। এ সময় ৫০ কেজি চিংড়ি মাছ, জেলি ও সিলিস জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(২) ধারায় মদিনাবাদ গ্রামের মো. সাজিদুল (৩০), মিনহাজুলসহ পাঁচ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাছ মাটিতে পুঁতে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, বাংলাদেশ নৌবাহিনীর চৌকস টিমসহ স্থানীয় বাসিন্দারা।

ইউএনও বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ একটি মারাত্মক অপরাধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

খুলনায় গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুয়েট ক্যাম্পাসসংলগ্ন ৪ সরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে

মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ