হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে ঝোপের মধ্যে পড়ে ছিল দেড় কেজি কোকেন

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জব্দ কোকেন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশের ঝোপের ভেতর থেকে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে উপজেলার পিয়ারাতলা গ্রামে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।

রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ৯টার দিকে ৫৮ বিজিবির জীবননগর বিওপির নায়েক মো. কামাল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা পেয়ারাতলা গ্রামে অভিযান চালান। এ সময় পেয়ারাতলা গ্রামের সরকার পোলট্রি ফার্মসংলগ্ন সড়কের পাশের ঝোপের ভেতর থেকে বিজিবি সদস্যরা ১ কেজি ৪৩০ গ্রাম ভারতীয় কোকেন জব্দ করে।

এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা