হোম > সারা দেশ > খুলনা

চাকরিতে ভুয়া জন্মতারিখ, গ্রাম পুলিশের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনায় ভুয়া জন্মতারিখ দেখিয়ে চাকরি থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। পাশাপাশি তাঁকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডিত বিমল বিশ্বাস পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা যতীন্দ্র নাথের ছেলে।

আদালতের সূত্র জানায়, জন্মতারিখ ভুল দেখিয়ে বিমল বিশ্বাস ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের চাকরিতে যোগদান করেন।

প্রতারণার উদ্দেশ্যে তিনি চাকরিতে বেশি দিন থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য জন্মতারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন দেখান।

তাতে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনার কর্মকর্তা নির্মল অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে মামলা করেন। এরপর ২০২১ সালের ৩১ মার্চ বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ

খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার