হোম > সারা দেশ > খুলনা

দেড় যুগ আইনি লড়াই, অবশেষে সম্পত্তি বুঝে পেলেন স্কুলশিক্ষক

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় দেড় যুগের আইনি লড়াই শেষে নিজের এক একর সম্পত্তি বুঝে পেলেন খন্দকার ঈমান আলী নামে এক স্কুলশিক্ষক। আজ সোমবার সদর ইউনিয়নের প্রসেস সার্ভেয়ার লিটু ফকির ঢাক–ঢোল পিটিয়ে সীমানা নির্ধারণ ও লাল পতাকা টাঙ্গিয়ে দখল বুঝিয়ে দেন। 

সম্পত্তি বুঝে পেয়ে খন্দকার ঈমান আলী জানান, স্থানীয় ভূমি দস্যু সৈয়দ মোস্তফা কামাল আরজি ডুমুরিয়া মৌজার এসএ ১৩৫ খতিয়ানে ৩২৯ ও ৩২৬ দাগের এক একর জমি ভুয়া তথ্য–উপাত্ত দিয়ে করে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে জবর দখল করে আছে। উপায়ান্ত না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত তার পক্ষে রায় দিলেও বারবার আপিল করে তাকে হয়রানি করেন ওই ভূমিদস্যু। 

তিনি আরও বলেন, অবশেষে মহামান্য হাইকোর্টের রায় হাতে পেয়ে দখল বুঝে পেতে তেরখাদা সহকারী জজ আদালত খুলনার দ্বারস্থ হন তিনি। আদালত তার দাখিল করা আপিল রায়ে সন্তোষ প্রকাশ করে দখল বুঝে দিতে নির্দেশ দেন। রায় মোতাবেক আজ (সোমবার) সকালে কর্তৃপক্ষ সরেজমিন উপস্থিত থেকে দখল বুঝে দেওয়া হয়েছে। দেশে আইন আছে এমনটি উল্লেখ করে সুবিচার পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন তিনি।

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২